কুষ্টিয়ায় জেলা পরিষদে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক সোহরাব উদ্দিন

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করা হয়। জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়নাধীন ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তি ও চূড়ান্ত বিলের চেক বিতরণ করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক নেতা সাংবাদিক আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষা বান্ধব সরকার। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের মানুষের জন্য কাজ করেছে। তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে দিন-রাত পরিশ্রম করছেন। সারা দেশে উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়ন ধারা অব্যহত রাখতে বর্তমান সরকারের জন্য দোয়া চান এবং সকলের সহযোগিতা চান। সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির সহ বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা সমাজকে আরও সুসংগঠিত ও আলোকিত করতে সহায়ক হবে।