যুক্তরাষ্ট্রে বিমান প্রদর্শনীতে ভয়াবহ সংঘর্ষ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে বিমান প্রদর্শনী চলাকালে মাঝআকাশে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) স্থানীয় সময় বিকেলে মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে আয়োজিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত বিমান দুটি ছিল মার্কিন নৌবাহিনীর ‘ইএ-১৮জি গ্রাউলার’ মডেলের যুদ্ধবিমান। মাউন্টেন হোম ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে মাঝআকাশে বিমান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সেগুলো নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।

তবে বড় ধরনের দুর্ঘটনা হলেও বিমানে থাকা চারজন ক্রুই প্যারাশুট ব্যবহার করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর বিমান দুটি দ্রুত নিচে পড়ে বিস্ফোরিত হয় এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।

মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, বিধ্বস্ত যুদ্ধবিমানগুলো ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক একটি স্কোয়াড্রনের অংশ ছিল। ঘটনার পর এয়ার শোর বাকি কার্যক্রম বাতিল করা হয়েছে এবং পুরো সামরিক ঘাঁটিতে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সামরিক কর্তৃপক্ষ। স