ভেড়ামারায় বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

 

আল-মাহাদী \ কুষ্টিয়ার ভেড়ামারায় ভেড়ামারা ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাসের সার্বিক পরিচালনায় ভেড়ামারা ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণ সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম, উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, ডায়বেটিক সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সদস্য মাহবুব আলম খান, তরিকুল ইসলাম, রওশনারা, আসলাম উদ্দীন, আইনাল হক প্রমূখ। চক্ষু শিবিরে প্রায় ১ হাজরের অধিক চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।