ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক ১৪ জুন

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন পিছিয়ে আগামী ১৪ জুন দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

রবিবার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চাইলে আদালত শুনানি মুলতবি করে নতুন এ তারিখ নির্ধারণ করেন। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানমঈনুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে নিয়োগ পাওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। ওইদিন ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদ-কে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদারইশরাত জাহান। তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল গত ১৯ এপ্রিল। মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ যুবলীগ-এর সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ ছাত্রলীগ-এর সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। পরে চলতি বছরের ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে সাত আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।