আলমডাঙ্গায় সাত দিনব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গায় আনন্দঘন পরিবেশে ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৬’ বিভাগীয় পর্যায় এবং ‘বিকেএসপি কাপ বক্সিং’ প্রতিযোগিতা উপলক্ষে সাত দিনব্যাপী বিশেষ প্রস্তুতিমূলক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টার সময় আলমডাঙ্গা উপজেলা মঞ্চ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ?ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং স্বয়ম্ভর ক্রীড়া কুঠির তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে ব্যাডমিন্টন (বালিকা), তায়কোয়ান্দো (বালক), উশু (বালক) এবং বক্সিং ইভেন্টে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ? ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আরশাদুল ইসলাম দুদু, ?স্বয়ম্ভর ক্রীড়া কুঠি’র  সভাপতি সাঈদ এম হিরন, জাতীয় ফুটবলার ?সাজ্জাদুল ইসলাম সাজু,

? বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইউনুস আলী মাস্টার, ? সাবেক প্রফেশনাল হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার সাদ্দাম হোসেন। ?অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে এ ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট এম এ মান্নান মহোদয়কে তাঁর নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। এই আয়োজনকে কেন্দ্র করে সংস্থার প্রেসিডেন্ট এম এ মান্নান রতন জমিদার ব্যক্তিগতভাবে উদীয়মান ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ওয়াহিবা আফরিনকে উন্নত মানের র?্যাকেট, কেডস, ট্রাউজার সেট ও টি-শার্ট উপহার হিসেবে প্রদান করেন। ?প্রশিক্ষণ ও সময়সূচী: আগামী ২০ মে  পর্যন্ত চলমান এই ক্যাম্পে দক্ষ প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান হবে। ব্যাডমিন্টন প্রশিক্ষক হিসেবে রয়েছেন মাহামুদুল হক তন্ময়, উশু ও তায়কোয়ান্দো কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাব্বির আহম্মেদ এবং বক্সিংয়ে প্যাডিং মাস্টার হিসেবে রয়েছেন মো: রতন আলি। ক্যাম্পের প্রতিদিনের সময়সূচী নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৬টা থেকে  সাড়ে ৭টা এবং বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত। ?তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিভাগীয় পর্যায়ে সাফল্যের লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পটি পরিচালিত হচ্ছে।