আল-মাহাদী \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় বৈদেশিক রেমিট্যান্স প্রণোদনা কার্যক্রমের আওতায় লটারিতে বিজয়ী গ্রহীতাদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা গতকাল বুধবার (১৩ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয় কুষ্টিয়ার মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় নিরীক্ষণ কর্মকর্তা রামকৃষ্ণ দেবনাথ, উপমহাব্যবস্থাপক মোঃ মনসুর রহমান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজমুল করিম চৌধুরী, বিকেবি, কুষ্টিয়ার সহকারী মহাব্যবস্থাপক কে.এম. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক জুনিয়াদহ শাখার ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে স্মার্টফোন জিতেছেন মোঃ সখের উদ্দিন, রেমিট্যান্স প্রেরক মোঃ খোশবার আলী, মালয়েশিয়া প্রবাসী। আয়োজকরা বলেন- প্রবাসীদের পাঠানো বৈধ রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গ্রাহকদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করবে।