তাইওয়ানের বৈশ্বিক সম্পৃক্ততার অধিকার নিয়ে লাই চিংয়ের দৃঢ় অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অধিকার তাইওয়ানের রয়েছে এবং কোনো দেশই তা বাধাগ্রস্ত করতে পারে না—এমন মন্তব্য করেছেন চীন প্রজাতন্ত্র (তাইওয়ান)-এর প্রেসিডেন্ট লাই চিং। আফ্রিকার দেশ এসওয়াতিনি সফরে গিয়ে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এসওয়াতিনির রাজা তৃতীয় মস্বাতি-এর আমন্ত্রণে হঠাৎ করেই দেশটিতে পৌঁছান লাই চিং। নিরাপত্তাজনিত কারণে সফরটি আগে থেকে ঘোষণা করা হয়নি। তিনি অভিযোগ করেন, বেইজিং এ সফর ঠেকানোর চেষ্টা করেছিল এবং তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যায়িত করেছে।

লাই চিং বলেন, “তাইওয়ান একটি সার্বভৌম রাষ্ট্র। বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার তার রয়েছে। ২ কোটি ৩০ লাখ মানুষের এই অধিকার কোনো দেশ কেড়ে নিতে পারে না।”

চীন বরাবরই তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং অন্য দেশের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক সম্পর্কের বিরোধিতা করে আসছে। তবে তাইওয়ান সরকার এ অবস্থান প্রত্যাখ্যান করেছে।

এদিকে সফর ঘিরে উত্তেজনার মধ্যে তাইওয়ান অভিযোগ করেছে, চীনের চাপে ভারত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ লাইয়ের বিমানের জন্য আকাশপথ ব্যবহারের অনুমতি বাতিল করে। ফলে পূর্ব পরিকল্পিত সফর ব্যাহত হয়। বর্তমানে এসওয়াতিনি তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা মাত্র ১২টি দেশের একটি। আফ্রিকায় দেশটি তাইওয়ানের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচিত। চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় লাই চিংয়ের সফরের সমালোচনা করে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছে। এর জবাবে তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ জানায়, লাই কোথায় যাবেন, তা নির্ধারণে বেইজিংয়ের অনুমতির প্রয়োজন নেই।

সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্র