ইন্টারপোলের রেড নোটিশে দুবাইয়ে গ্রেপ্তারের ৪৮ দিন পর শর্তসাপেক্ষে কারামুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ১২ জুন গ্রেপ্তার ও ২৭ জুলাই আদালতের জামিন আদেশের পর ৩০ জুলাই তিনি মুক্তি পান। তবে পাসপোর্ট বাজেয়াপ্ত ও দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তিনি ইউএই কর্তৃপক্ষের আইনি নজরদারিতেই থাকছেন। এদিকে আরাভ খানের সঙ্গে তাঁর ব্যবসায়িক যোগসূত্রের খবরও ব্যাপক আলোচিত হচ্ছে…




