আন্তর্জাতিক ডেস্ক:
ন্যাটো ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতি হিসেবে ইউরোপজুড়ে সামরিক জ্বালানি সরবরাহ নেটওয়ার্ক সম্প্রসারণ করছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, এই উদ্যোগ ন্যাটোকে আরও আগ্রাসী সামরিক জোটে পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক মতামত নিবন্ধে বলা হয়, পশ্চিম ইউরোপের সঙ্গে পূর্ব ও উত্তরাঞ্চলের নতুন সদস্য দেশগুলোকে যুক্ত করতে নতুন জ্বালানি পাইপলাইন ও মজুত কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে ন্যাটো। পিয়ংইয়ংয়ের ভাষ্য, এ প্রকল্প যুদ্ধকালীন জ্বালানি সরবরাহ নিশ্চিত করে দ্রুত সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর অংশ।
কেসিএনএ আরও দাবি করেছে, সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটো ইউরোপের পাশাপাশি এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও সামরিক উপস্থিতি জোরদার করছে। তাদের মতে, রিম অব দ্য প্যাসিফিক (রিমপ্যাক) মহড়ায় ন্যাটো সদস্যদের অংশগ্রহণ এবং কোরীয় উপদ্বীপের আশপাশে সামরিক কার্যক্রম এশিয়া-প্যাসিফিককে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্র হিসেবে বিবেচনার ইঙ্গিত দেয়।
উত্তর কোরিয়ার অভিযোগ, ন্যাটোর এই অবকাঠামো সম্প্রসারণ বৈশ্বিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বিশ্বজুড়ে দ্রুত সামরিক মোতায়েনের সক্ষমতা তৈরি করবে।
তবে ন্যাটো বরাবরই দাবি করে আসছে, তাদের সব কার্যক্রম সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। জোটটির মতে, সদ
