দৌলতপুরে কৃষক কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ ‘কৃষকের মুখে হাসি, সমৃদ্ধির পথে দৌলতপুর’ এই স্লোগানে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও কৃষক কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৮ জুলাই) সকালে দৌলতপুর উপজেলার প্রান্তিক ও প্রকৃত কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। তারাগুনিয়াস্থ এমপি’র বাসভবন চত্বরে আয়োজিত কৃষক কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দৌলতপুর কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লাসহ উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষিকর্মকর্তাবৃন্দ। কৃষক কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধনকালে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, ‘কৃষক কার্ড’ কৃষকদের কৃষি সহায়তা, সরকারি প্রণোদনা ও আধুনিক কৃষি সেবার পথ সুগম করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করবে। কৃষক কার্ড বর্তমান সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি ।