কুমারখালীতে ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন, স্মারকলিপি প্রদান

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

রাকিব হোসেন \ কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে ন্যায় বিচারের দাবীতে কুমারখালী ভূমিহীন সংগঠনের আয়োজনে ও নিজেরা করির সার্বিক সহযোগিতায় মঙ্গলবার কুমারখালী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে  উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন সংগঠনের নেত্রী মিতা রানী দাস, অর্চনা সরকার, চামেলী খাতুন, নাসির উদ্দীন, কিশোর মাউন হোসেন এবং ভূক্তভোগী কন্যার মা, চাচা ও মামা। নেতৃবৃন্দ ও পরিবার প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবী করেন। এরআগে, রোববার ১২ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মক্তব থেকে ডেকে নিয়ে হাত- পাঁ বেঁধে এবং মুখে কাপড়ের টুকরো ঢুকিয়ে একটি পরিত্যাক্ত টিনশেড ঘরে ধর্ষণের ঘটনাটি ঘটে। ঐ দিন রাত ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। মামলায় এক কিশোরকে আসামি করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্ত কিশোর একই এলাকার বাসিন্দা।