নিজ সংবাদ \ কুষ্টিয়ায় জুলাই স্মৃতি ধরে রাখতে এক প্রীতি ফুটবল খেলার ম্যাচের আয়োজন করেছেন গণঅধিকার পরিষদ। গতকাল শুক্রবার (১৭ জুলাই) কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে অবস্থিত পিটিআইয়ের খেলার মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গণঅধিকারের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকারের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রাইসুল হক, যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ খান, শ্রমিক অধিকারের সাধারণ সম্পাদক মিলন মালিথা, গণসংস্কৃতি পরিষদের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ডাঃ এসএম সবুজ, গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আহমেদ সবুজ, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মুঈনুল হাসান ইমন প্রমুখ। খেলাটির আয়োজনে সভাপতিত্ব করেন ছাত্রঅধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান হোসেন তুফান। খেলা শেষে বিজরী দল ও ম্যান অফ দ্যা ম্যাচ সহ খেলোয়াড়দের মাঝে বিজয়ী কাপ, ব্যাচ ও পুরস্কার হাতে তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত অতিথিরা খেলোয়াড় ও সাধারন জনগনের উদ্দেশ্য জুলাই নিয়ে বক্তব্য প্রদান করেন। তারা জানান, এই জুলাইকে আমরা কখনো হারিয়ে যেতে দেবোনা। খেলাধুলাকে কেন্দ্র করে জুলাই আজীবন আমাদের মাঝে প্রকাশিত হবে ।
