কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নবগঠিত কুষ্টিয়া জেলার কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সদস্যের মজলিসে আমেলা ও ৯ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুল্লহ আখন্দের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জি এম তাওহিদ আনোয়ারের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটিতে সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ, সহ-সভাপতি আমিনুল ইসলাম মুলতান, আলহাজ্ব আনোয়ার খাঁন, এনামুল হক, সেক্রেটারী-জি এম তাওহিদ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারী মুফতি ফরিদ উদ্দিন আবরার, এসিস্টেন্ট সেক্রেটারী মুফতি মাহফুজুর রহমান ফয়েজী, সাংগঠনিক সম্পাদক-১ মুফতি মুজ্জাম্মিল হক কাসেমী, সাংগঠনিক সম্পাদক-২ মুফতি হাবিবুল্লাহ্ বেলালী, প্রচার সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক, দপ্তর সম্পাদক-মুফতি আহমাদুল্লাহ হাবিবী, অর্থ ও প্রকাশনা সম্পাদক-মুফতি আবু নাসের,  প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাও: ওসমান গণি, দাওয়াহ্ ও জনশক্তি সম্পাদক এইচ এম মোজাম্মেল চৌধুরী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আশরাফুল ইসলাম সুমন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাও: মো: রাকিবুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, শিল্প ও বাণিজ্য বিঃ সম্পাদক ইব্রাহিম আহমেদ, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক  শফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মুফতি খায়রুল বাশারসহ অন্যান্য পদে উলামা সম্পৃক্ত করে কমিটি গঠন করা হয়।