কর্মীদের সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ দিলেন বিএনপি নেতা রিপন

খোকসার ওসমানপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. রিপন হোসেন বলেছেন, ‘ওসমানপুরের যে তরুণ সমাজ ও যুবসমাজ, যারা সবসময় বিএনপি’র পাশে থেকেছেন, তাদের মাদক ও কর্মসংস্থানের সমস্যা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত। আমাদের ইউনিয়নের খাল বা জলাশয়গুলোতে মাছ চাষ করার বিপুল সম্ভাবনা রয়েছে। আপনারা বাঁশ খুঁটি দিয়ে বাঁধ দিয়ে পরিবেশ করুন। টাকা আমি দিবো। যে যে ওয়ার্ডে যাঁরা বিএনপি মনা, তাঁরা ভাগ করে মাছ চাষ করুন। টাকা আমি দিব।’ গতকাল সোমবার সন্ধ্যায় খোকসার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজার এলাকায় বিএনপির শাখা কার্যালয় উদ্বোধন অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছে। ওসমানপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়ব আলী সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু জায়েদ সান্টু, খোকসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকনুজ্জামান রোকন প্রমূখ। তিনি আরো বলেছেন, ‘খাল সংস্কার করে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের আওতায় আনা হবে। এছাড়াও নিম গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমি ব্যক্তিগতভাবে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।’ বিএনপি নেতা রিপন হোসেন বলেন, ‘আমি ইউনিয়নবাসীকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় ওসমানপুরকে মাদক ও অপরাধমুক্ত একটি সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলি। আপনাদের সামান্য সচেতনতা ও সহযোগিতা আমাদের লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।’