ক্রীড়া প্রতিবেদক \ একে তো এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার। এর সঙ্গে যোগ হয়েছে জরিমানা। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। ওই ম্যাচেই মন্থর ওভার-রেটের কারণে মেহেদী হাসান মিরাজের দলকে ম্যাচ ফির ১০ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময় বিবেচনায় নেওয়ার পর বাংলাদেশ লক্ষ্যমাত্রা থেকে দুই ওভার পিছিয়ে থাকায় আইসিসি ম্যাচ রেফারি প্যানেলের ডেভিড গিলবার্ট এই শাস্তির ঘোষণা দেন। আইসিসি আচরণবিধি অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। বাংলাদেশ অধিনায়ক মিরাজ দায় স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। হারারেতেই শনিবার হোয়াইটওয়াশ এড়াতে নামবে বাংলাদেশ দল।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
