কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে মাদকসেবনে বাধা দেওয়ায় এক দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আসলাম প্রামাণিকের ছেলে রতন আহমেদ ও তার স্ত্রী সুমাইয়া খাতুন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত রতন আহমেদ বলেন, স্থানীয় টুটুল হোসেন, হাবিবুল্লাহ ও তাদের সহযোগীররা নিয়মিত বাড়ির পাশে মাদকসেবন করে এবং বিক্রি করে। এতে এতে স্বাভাবিক চলাচল ও জীবন যাপন ব্যাহত হয়। সেজন্য আমার বাবা তাদের মাদক কারবারিতে নিষেধ করলে মঙ্গলবার সকালে অতর্কিত হামলা চালিয়ে আমাদের আহত করেছেন। বিচারে আসায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। অভিযোগ অস্বীকার হাবিবুল্লাহ ফোনে বলেন, রতনের সঙ্গে আমার জমি সংক্রান্ত পূর্ব বিরোধ আছে। তবে কারা হামলা করেছে তা জানিনা। আমরা কেউ মাদকের সঙ্গে জড়িত নয়। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন, স্বামী ও স্ত্রীর ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পড়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
