মিরপুরে সাপের কামড়ে আহত যুবকের মৃত্যু

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে আল আমিন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। টানা ৮দিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলো আল আমিন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সারুটিয়া গ্রামের দুবাই প্রবাসী রাজ আলী ছেলে। নিহত আল আমিনের মামা নজরুল ইসলাম জানান, গত ৩০ জুন রাতে গ্রামের বাঁশের মাচায় আল আমিনসহ কয়েকজন স্থানীয়রা বসেছিলো। এসময় সেখানে সাপ দেখে তারা ভয়ে পালানোর চেষ্টা করলে আল আমিনকে সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পরে সে মারা যায়। গতকাল বুধবার (৮ জুলাই) সকালে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।