কালুখালী প্রতিনিধি \ রাজবাড়ীর কালুখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কালুখালীর আয়োজনে গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল এক র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। তিনি তার বক্তব্যে উপস্থিত সকল সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার কথা বলেন। যাতে করে তাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ঘটে। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল জব্বারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, কালুখালী ইউ সিসিএ লিঃ এর সভাপতি মোহাম্মদ আবু সাঈদ খান, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আজমীর হোসেন খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের জুনিয়র অফিসার মোঃ আকমল হোসেন, এছাড়াও সুবিধাভোগী শামসুল হক, রাজিয়া ইসলাম, ও উজ্জল মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৪ জন সুবিধাভোগী কে পুরস্কার প্রদান, ৩০ জনকে চেক ও ৬০ জনকে গাছের চারা প্রদান করা হয়।
