কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। সোমবার রাত ৯ টার দিকে উপজেলা ও পৌর ছাত্রদলের আযোজনে এই বিক্ষোভ মিছিলে প্রায় দুই শতাধিক ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেন। এই সময় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে কর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুমারখালী বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদি সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, জেলা ছাত্রদলের সদস্য মোঃ কাঞ্চন হোসেন, কুমারখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির আহমেদ, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ তাওহীদ আহমেদ, সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ দোসর আরিফুল শামসুল ও রনি কর্তৃক কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক মোঃ রুবেল হোসেন সুজন ও কুমারখালী উপজেলা ছাত্রদল নেতা, মোঃ রিশান ইসলাম ইমনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অতি দ্রুত প্রত্যাহার এবং আওয়ামী ফ্যাসিবাদীদের-দোসর মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম, সামছুল আলম ও রাকিবুল হাসান রনিসহ সকল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি আরো বলেন, এ মামলায় সাধারণ ও নির্দোষ মানুষকেও আসামি করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে কুমারখালী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলন করা হবে। উল্লেখ্য, উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালন বাজার এলাকায় গত শুক্রবার রাত ১১ টার দিকে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে কুমারখালী উপজেলা ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা করে ওই ব্যবসায়ী।
