জীবননগরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

জীবননগর প্রতিনিধি \ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে প্রকৃতি ও জীবন ক্লাব, চুয়াডাঙ্গা জেলা-এর উদ্যোগে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গার জীবননগরে রবিবার বেলা একটার সময় জীবননগর পাইলট হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি জীবননগর উপজেলা বন কর্মকর্তা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।  ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু,  সাধারণ সম্পাদক নুর আলম। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ  করা হয়।