আলমডাঙ্গা অফিস \ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যের আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান ও নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। গতকাল রবিবার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জেহালা ইউনিয়নের নিগার সিদ্দিক কলেজ, মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়, জুট মিল, নাগদাহ ইউনিয়নের খেজুরতলা এলাকা, ভেদামারি এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট ও ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও তিনি আইলহাস ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট ও স্থানীয় মসজিদ পরিদর্শন করে এলাকার উন্নয়ন পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনের উদ্দেশ্য ছিল উন্নয়ন কাজের তদারকি: ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এবং অন্যান্য সরকারি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা।শিক্ষার মান উন্নয়ন: স্থানীয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত সমস্যা এবং পাঠদানের মান পর্যবেক্ষণ করা।অনিয়ম ও দুর্নীতি রোধ: শিক্ষকদের উপস্থিতি ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা গাফিলতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করাগণসংযোগ ও সমস্যা চিহ্নিতকরণ: প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক শফিউল আলম বকুল, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, জেহালা ইউনিয়ন আমীর হুমায়ন কবির, নাগদাহ ইউনিয়ন আমীর ডাঃ রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন আমীর লিয়াকত আলী। স্থানীয় নেতৃবৃন্দ জানান, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে এলাকার বাস্তব চিত্র জানা সহজ হয় এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
