ডিবিসি নিউজ টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন সাজ্জাদ রানা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ ডিবিসি নিউজ টেলিভিশনে কুষ্টিয়া প্রতিনিধি থেকে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেয়েছেন সাংবাদিক সাজ্জাদ রানা। গত সোমবার (২৯জুন) ডিবিসি নিউজ কর্তৃপক্ষ তাকে এ পদোন্নতি পত্র দেন। ২০১৭ সাল থেকে ডিবিসি নিউজে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন এই সাংবাদিক। ডিবিসি নিউজের পাশাপাশি দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা সমকালে কর্মরত আছেন। ২০০১ সালে শিক্ষানবীশ রিপোর্টার হিসেবে দৈনিক কুষ্টিয়ায় কাজ শুরু করেন। এরপর দৈনিক বজ্রপাত, দৈনিক মাটির ডাক, আজকের আলো, দৈনিক হাওয়া পত্রিকায় বিভিন্ন পদে কাজ করেছেন। ২০০৬ সালে দেশের জনপ্রিয়  দৈনিক পত্রিকা সমকালের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে যোগ দেন। ২০১৮ সালে অনুসন্ধানী রিপোর্টের জন্য সমকালে দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হন সাজ্জাদ রানা।