গোল্ডেন স্টার চাইল্ড হোমে বর্ষার সুরে ফলের মেলা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

আল-মাহাদী \ কুষ্টিয়ার ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত গোল্ডেন স্টার চাইল্ড হোম মডেল স্কুলে অনুষ্ঠিত হলো বর্ষার সুরে ফলের মেলা-২৬ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। গতকাল সোমবার (২৯ জুন) সকাল ৯ টায় এ অনুষ্ঠান উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ। প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমেনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া সাহিত্য পরিষদ, কেএসপির প্রতিষ্ঠাতা ও সভাপতি গল্পকার কবি ও সংগঠক মোহাঃ আসমান আলী, আলহেরা একাডেমির অধ্যক্ষ ও কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান খসরু, সাবেক কমিশনার খায়রুল আমীন, সহকারী শিক্ষক শামসুন্নাহার, প্রতিভা মডের একাডেমির প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ প্রমুখ। জান্নাতুল নাইম এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক সাজ্জাদ হোসেন, মোঃ বাদল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র- ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।