দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর থানায় ওসি খালেদুর রহমান যোগদান করেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় তিনি দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। অন্তর্বতীকালীন সরকারের সময় দৌলতপুর থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন মো. আরিফুর রহমান। যোগ দিয়েই তিনি অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলপ্রীতিতে জড়িয়ে নানা বিতর্কের জন্ম দেন। থানায় বেড় যায় দালালচক্রের দৌরাত্ম। খুন, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মামলাবাজি, মাদকের রমরমা ব্যবসায় অতীষ্ঠ হয়ে পড়েন দৌলতপুরের সাধারণ মানুষ। তার এমন কর্মকান্ড নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা জাতীয় সংসদে আলোচনায় অংশ নেন। অতপর তার বদলি হলে দৌলতপুরের সর্বসাধারণের মাঝে স্বস্তি ফিরে। তবে নবাগত ওসি খালেদুর রহমানও যেন ওসি আরিফুর রহমানের পদাঙ্ক অনুসরন না করে এমন অভিমতও সাধারণ মানুষের। সেইসাথে দৌলতপুর থানা যেন দালালমুক্ত থেকে দৌলতপুরবাসীর আস্থার থানায় পরিণত হয় এমন দাবি তাদের।
