পুলিশের চাকুরিতে প্রথম মাঠেই কুমারখালীর ৮ তরুণ-তরুণীর বাজিমাত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ পুলিশের চাকুরি যেন সোনার হরিণ। তবে এই চাকুরিতে প্রথমবার মাঠে দাঁড়িয়েই বাজিমাত করেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আট তরুণ-তরুণী। তাও আবার মাত্র ১২০ টাকা খরচে চাকুরি পেয়েছেন তাঁরা। এতো কম খরচে চাকুরি পেয়ে ব্যাপক খুশি তাঁরা। গতকাল শনিবার সকালে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন কুমারখালী থানা পুলিশ। বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত আটজনকে মিষ্টি মুখ করানোর পর ফুলেল শুভেচ্ছাসহ নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদানের কথা জানালেন পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম। তিনি বলেন, স্বচ্ছভাবে নিয়োগপ্রাপ্ত পুলিশের এই সদস্যরা ন্যায় নিষ্ঠা ও সঠিকভাবে দাঁয়িত্ব পালনের মাধ্যমে পরিবার ও দেশের কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশাঁ তাঁর।