ভেড়ামারা প্রতিনিধি \ কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার (২৭ জুন) দুপুরে স্থানীয় ইয়া ইয়া ফুড পার্কে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিজেএম ডিগ্রি কলেজের প্রভাষক, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহানুর হোসেন ও সাংবাদিক সাইফুল ইসলাম। পরিচালক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক শোভন আহম্মেদ ও রুবেল আহম্মেদ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রিন্স, সুমাইয়া ও রাসেল। পরে মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।
