চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার নবীননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীনগর গ্রামের শাহিন আলীর মেয়ে। গতকাল বুধবার (২৪ জুন) সকাল ১০টায় নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। সেখানে একটি ইজিবাইক চার্জে দেওয়া ছিল। এতে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
