আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ হলরুম অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, খাদ্য কর্মকর্তা জিনাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা আহ্বায়ক আরাফাত হোসেন প্রমুখ।সভার শুরুতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি এবং জনগণের কল্যাণে গৃহীত সরকারি বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা উপজেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার মান আরও উন্নত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়। সভায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
