সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী, সাহিত্যিক ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘জীবন ও কর্ম ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে গতকাল বৃহস্পতিবার বিকেলে সেমিনারের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ। অনুষ্ঠান মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তি পদ হলদার। আলোচক ছিলেন জাতীয় জাদুঘরের উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এবং কুমারখালী তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি জামাল উদ্দিন, কাঙ্গাল হরিনাথ মজুমদারের ৪র্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার। এছাড়াও স্বাগত বক্তব্য দেন কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মন্ডল। আলোচক ড. শওকত ইমন খান বলেছেন, কাঙ্গাল হরিনাথ আমাদেরকে শিখিয়েছে কিভাবে ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন এবং নির্ভিক সাংবাদিকতার কথা বলি, তখন কাঙ্গাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম বড় প্রেরণা। এই মহান মনীষীর প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানায়।