মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (১৬জুন) সকালে মিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজের সভাপতিত্বে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকার উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান। গ্রাম আদালত প্রকল্পের কো-অর্ডিনেটর তৈমুর আলম। শিউলি আক্তারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সেতু সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক সালমা খাতুন, দিশা সংস্থার মিরপুর শাখা ব্যবস্থাপক রিপন কুমার, ব্যুরো বাংলাদেশ এলাকা ব্যবস্থাপক জালিশ মাহামুদ, জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান, আলো সংস্থার প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, পিপাসা সংস্থার প্রধান হিসাব রক্ষক রবিউল ইসলাম, আনন্দলোক ট্রাষ্টের শিক্ষা সংগঠক লিটন মিয়া, ব্র্যাক সংস্থার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, বন্ধন সংস্থার আইটি অফিসার রায়হান আলী আলী প্রমুখ।
