নিজ সংবাদ \ কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপরাধের চিত্র, মামলা নিষ্পত্তির অগ্রগতি, মাদক, চুরি, ডাকাতি ও সাইবার অপরাধ প্রতিরোধে গৃহীত পদক্ষেপসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবার মান বৃদ্ধি ও জনআস্থা অর্জনে সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এসময় পুলিশ সুপার মে/২৬ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে-১) শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই, শ্রেষ্ঠ এএসআই, ২) সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার, ৩) চৌকস কনস্টেবলসহ সর্বমোট ১৬ জনকে পুরস্কার প্রদান করেন। কল্যাণ সভার শেষাংশে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া ২ জন পুলিশ সদস্যের সম্মাননা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার। এদিকে কল্যাণ সভা শেষে দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সভাপতি (বিআরপিওডব্লিউএ) বীর মুক্তিযোদ্ধা মওলা বকস্, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সেক্রেটারী (বিআরপিওডব্লিউএ) শহিদুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জগন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স।
