মেহেরপুরে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

তোফায়েল হোসেন \ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলারের উদ্যোগে শহরের তাঁতিপাড়া এলাকার অসুস্থ বাসিন্দা আক্কাস আলীকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে আক্কাস আলীর নিজ বাড়িতে গিয়ে তার হাতে হুইলচেয়ারটি তুলে দেন সোহেল রানা ডলার। এ সময় পেশাজীবী সংগঠনের নেতা নুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হুইলচেয়ার প্রদানকালে নেতৃবৃন্দ আক্কাস আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-সেবামূলক সংগঠনের প্রতি আহ্বান জানান। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অসহায় মানুষের দুর্দিনে এ ধরনের সহযোগিতা তাদের চলার পথকে সহজ করে তোলে এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।