চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার মোমিনপুর কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন আলমডাঙ্গা উপজেলার কান্তপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা জিআরপি ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু জানান, শনিবার খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আপ মেইল রকেট ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে যায়। এ সময় মোমিনপুর কবরস্থানের কাছে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হবে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
