কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমিন শেখ (৪০) এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন বাগুলাট এলাকার মো. ফরিদ শেখের ছেলে। এলাকাবাসী জানায়, শ্রমিক মমিন মোটরসাইকেল করে দমদমা গ্রাম থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দমদমা গোরস্থানের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে লাটাহাম্বা গাড়ির সাথে সংঘর্ষে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মোটরবাইক ও লাটাহাম্বার সংঘর্ষে মোটরবাইক চালক নিহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
