আজ রাতে আকাশে দেখা যাবে বছরের বিশেষ পূর্ণিমা

বিরল ব্লু মুন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

আকাশপ্রেমীদের জন্য আজকের রাত হতে যাচ্ছে বিশেষ। রোববার (১ জুন) বাংলাদেশের আকাশে দেখা যাবে বিরল এক পূর্ণিমা, যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘ব্লু মুন’ নামে পরিচিত। একই মাসে দ্বিতীয়বার পূর্ণিমা হওয়ায় এ পূর্ণিমাকে ব্লু মুন বলা হয়। এর আগে গত ১ মে পূর্ণিমা হয়েছিল। ফলে মে মাসে এটি দ্বিতীয় পূর্ণিমা হিসেবে বিরল এই খ্যাতি পেয়েছে।

তবে ‘ব্লু মুন’ নামের সঙ্গে চাঁদের রঙের কোনো সম্পর্ক নেই। চাঁদ নীল রঙের দেখাবে না। এটি মূলত জ্যোতির্বৈজ্ঞানিক একটি সময়গত ঘটনা। চাঁদের কক্ষপথের চক্র এবং আমাদের প্রচলিত ক্যালেন্ডারের হিসাবের মধ্যে পার্থক্যের কারণে কয়েক বছর পরপর একই মাসে দুটি পূর্ণিমা দেখা যায়।

সাধারণত প্রতি মাসে একটি পূর্ণিমা হয়। কিন্তু চাঁদের ১২টি পূর্ণাঙ্গ লুনার সাইকেল একটি সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন কম হওয়ায় সময়ের এই ব্যবধান ধীরে ধীরে জমা হয়। এর ফলেই কোনো কোনো বছরে অতিরিক্ত একটি পূর্ণিমা যুক্ত হয়। এ কারণে চলতি বছরে স্বাভাবিক ১২টির পরিবর্তে মোট ১৩টি পূর্ণিমা দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আজ রাতের ব্লু মুন পূর্ব আকাশে উদিত হবে এবং সাধারণ পূর্ণিমার তুলনায় দিগন্তের কাছাকাছি অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এটি সহজে দেখা যাবে। চাঁদটি রাতের আকাশে ‘ভার্গো’ নক্ষত্রমণ্ডলের ডান পাশে অবস্থান করবে।

বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি আকাশপ্রেমীদের জন্য হতে পারে বছরের অন্যতম আকর্ষণীয় দৃশ্য।