মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান–এর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আকাশসীমা লঙ্ঘনের পর একটি মার্কিন ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘শত্রুভাবাপন্ন উড়োজাহাজ’ ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর প্রতিরক্ষা ইউনিট এ পদক্ষেপ নেয়। একই সঙ্গে বাহিনীটি আরও দাবি করেছে, তারা একটি ‘আরকিউ-৪’ ড্রোন এবং অনুপ্রবেশকারী একটি ‘এফ-৩৫’ যুদ্ধবিমানের দিকেও গুলি চালিয়েছে। তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ইরান।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ‘বৈধ ও চূড়ান্ত’ অধিকার তাদের রয়েছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র–এর সামরিক বাহিনী জানিয়েছে, তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।