মধ্যপ্রাচ্যের ভূখণ্ড আর মার্কিন সামরিক ঘাঁটির নিরাপদ আশ্রয়স্থল নয়: খামেনি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ভূখণ্ড আর মার্কিন সামরিক ঘাঁটির নিরাপদ আশ্রয়স্থল হয়ে থাকবে না।

ইসরায়েল প্রসঙ্গে খামেনি মন্তব্য করেন, “জায়নবাদী শাসকগোষ্ঠী এবং ইসরায়েল নামক ক্যান্সারাক্রান্ত টিউমারটি তাদের শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে।” তিনি যুক্তরাষ্ট্রকে “মহান শয়তান” আখ্যা দিয়ে বলেন, ইরানের সাহসী সশস্ত্র বাহিনী আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে কার্যকর আঘাত হেনেছে।

হজের আরাফাত দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এবারের হজে আমেরিকা ও ইসরায়েলবিরোধী অবস্থান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালীভাবে প্রকাশ পাবে।

হজ শেষে মুসলিম উম্মাহর প্রধান স্লোগান হবে “আমেরিকা নিপাত যাক” এবং “ইসরায়েল নিপাত যাক”—এমন মন্তব্যও করেন ইরানের সর্বোচ্চ নেতা।