সল্টলেক স্টেডিয়ামের বিতর্কিত ভাস্কর্য অপসারণ করলো বিজেপি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়াম-এর সামনে থাকা দীর্ঘদিনের বিতর্কিত ভাস্কর্যটি অবশেষে অপসারণ করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। শনিবার (২৩ মে) সকালে স্টেডিয়ামের ভিভিআইপি গেটসংলগ্ন এলাকা থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নকশায় নির্মিত এই ভাস্কর্যটিতে কোমর থেকে বিচ্ছিন্ন দুটি পায়ের ওপর একটি ফুটবল স্থাপন করা হয়েছিল। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ উপলক্ষে এটি স্থাপন করা হয়। কাঠামোটিতে তৎকালীন তৃণমূল সরকারের ‘বিশ্ব বাংলা’ লোগোও যুক্ত ছিল।

শুরু থেকেই এর নকশা নিয়ে ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনা ছিল। অনেকেই এটিকে স্টেডিয়ামের সৌন্দর্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছিলেন। ভাস্কর্য অপসারণের পর বিজেপি নেত্রী কেয়া ঘোষ সামাজিক মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানান। এর আগে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ঘোষণা দিয়েছিলেন, ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সামনে এমন ‘কদর্য’ স্থাপনা রাখা হবে না।

উল্লেখ্য, সম্প্রতি ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এই স্টেডিয়ামে খেলতে এসেছিলেন। এরপর আবারও আলোচনায় আসে স্টেডিয়ামের অবকাঠামো ও নান্দনিকতা।