মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুর থেকে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। এ সময় তার কাছে থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। গতকাল সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটেছে। কৃষক হানিফ শেখ মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইন উদ্দিন শেখের ছেলে। কৃষক হানিফের বড় ছেলে মাসুম বলেন, ‘সকালে এক লাখ ২০ হাজার টাকা সঙ্গে নিয়ে গরু কেনার জন্য বাড়ি থেকে মেহেরপুরের উদ্দেশে বের হন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা সব টাকা নিয়ে ফেলে যায়। পরে বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার বাবাকে নিয়ে আসি। এরপর প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো করেছে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘আমি আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে রয়েছি।
