রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বিএনপি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির পরাজিত প্রার্থীরা। তারা এ দুই আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

রাজশাহী-৪ আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন বিএনপির জিয়াউর রহমান। পাবনা-৪ আসনে জামায়াতের বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন বিএনপির হাবিবুর রহমান।

রোববার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদন দুটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আদালত দুই আসনের নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করেছেন।

আদালতে বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান। আগামী ১১ মে আবেদন দুটির শুনানির দিন ধার্য করা হয়েছে।