জনৈকা তাসলিমা খাতুনের হয়রানির বিরুদ্ধে আব্দুল্লাহ লিখিত অভিযোগ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ লিখিত অভিযোগপত্রে আব্দুল্লাহ বলেছেন আমি মোঃ আব্দুল্লাহ পিতাঃ মৃত কাজল। গ্রাম- কুমারী, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। জনৈকা মোছাঃ তাসলিমা খাতুন গতকাল বুধবার আমার বাড়িতে উপস্থিত হয়ে যে নৈরাজ্য, মিথ্যা অপবাদে তার নিজস্ব মনগড়া কল্পকাহিনী প্রচার করে যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীনএবং বানোয়াট। আমাকে সমাজে হেয় প্রতিপূর্ণ ও অসৎ উদ্দেশ্য সাধন এবং কিছু সমাজের লোকের কু পরামর্শে উক্ত ঘটনা ঘটিয়েছে। এবং বিভিন্ন মিডিয়ায় প্রচার করে। গত ২০২৫ ৩০ জানুয়ারি আপোষ মিমাংসা ৩০০ শত টাকার স্ট্যাম্পে লিখিতনামা করে ৫ লাখ ৩০ হাজার  টাকা মাত্র বুঝিয়ে দিয়ে আপোষ মিমাংসা হয়। তারপরও তাসলিমা বিভিন্ন প্রকারে অভিযোগ এনে হুমকি দিয়ে আমাকে হেনেস্তা করার জন্য লিপ্ত রয়েছে। ?আমি আপনাদের মাধ্যমে, আমাকে যে মাণহানিকর এবং সমাজে হেয় প্রতিপূর্ণ করল তার উপযুক্ত শাস্তি প্রশাসনের উচ্চ মহলে জোর দাবি জানাচ্ছি।