র‌্যাবের অভিযানে ভেড়ামারায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ার ভেড়ামারায় গাঁজাসহ মো. সাজবুর (৪০) নামে দৌলতপুর সীমান্তের একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাতবাড়ীয়া সোনালী বিড়ির ফ্যাক্টরির সংলগ্ন এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি মাঠাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল মঙ্গলবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া সোনালী বিড়ির ফ্যাক্টরির পূর্ব পার্শ্বে খোকন এর ফার্নিচারের দোকানের সামনে পাঁকা রাস্তায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ২কেজি গাঁজা ও ১টি পুরাতন বাটন মোবাইল সহ মো. সাজবুর (৪০) কে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।