ইবি প্রতিনিধি \ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি’র মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে গতকাল বুধবার (১৫ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ে শোক পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ছিলো। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর তাঁর রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। দোয়া মাহফিলে অংশ নেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে.এম মতিনুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীয়াশীল বিভিন্ন ছাত্র-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
