মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ধান ভেজানো ড্রামের পানিতে ডুবে ইয়াছিন (১৭ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বেলা ১টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, শিশু ইয়াছিন চৌদুয়ার গ্রামের আলামিন শেখের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, দুপুরে ড্রামের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে ভূক্তভোগী পরিবার উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি আমি ইতিমধ্যে জানতে পেরেছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
