মাদক প্রতিরোধে কুমারখালী পৌরসভা ফুটবল টুর্নামেন্ট পিপিএল শুরু

শনিবার, জুন ১৩, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ মাদক, স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধ ও যুবসমাজকে খেলার মাঠে ফেরানোর লক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা ফুটবল টুর্নামেন্ট পিপিএল এর উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে গতকাল বুধবার বিকেলে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে র্ট্নুামেন্টের উদ্বোধনী অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক। উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলনের পরিচালনায় অন্ষ্ঠুানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, থানার পরিদর্শক ( তদন্ত) আমিরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাই মাখন ও সাধারণ সম্পাদক মাকছেদুল মোমিন। আয়োজকরা জানায়, উদ্বোধনী খেলায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দুই – এক গোলে ৯ নম্বর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় লাভ করে। পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ফুটবল একাদশ খেলায় অংশগ্রহণ করবেন। খেলার পরিচালক ও উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন বলেন, মাঠ থাকলেও আয়োজনের অভাবে খেলাধূলা অনেকাংশ কমে গেছে। সেই সুযোগে যুবসমাজ মাদক, স্মার্টফোনের অপব্যবহার সহ নানান অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন। সুস্থ ও সুন্দর দেহ, মন এবং মাদক ও অপরাধমূূক্ত সমাজ গঠনের লক্ষে এমন ফুটবল র্ট্নুামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক বলেন, কুমারখালীর প্রতিটি খেলার মাঠ সংস্কার করে খেলার উপযোগী করে তুলতে উদ্যোগ গ্রহণ করা হবে। মাঠে মাঠে নিয়মিত খেলার আয়োজনের মাধ্যমে যুবসমাজকে আবার মাঠে ফেরানো হবে।