নিজ সংবাদ \ গতকাল শনিবার (১১ জুলাই) দিশা সংস্থার প্রধান কার্যালয়ে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দিশার নির্বাহী পরিচালক মো: রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এর নির্বাহী পরিচালক মো: সাজ্জাদ হোসেন, পিকেএসএফ’র মহাব্যবস্থাপক মো: মেছবাহুর রহমান, সংস্থার কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মো: ছানোয়ার হোসেন, নির্বাহী সদস্য প্রকৌশলী মো: নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো: মোর্ত্তজা হোসেন। এসময় সংস্থার প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির মাঠ পর্যায়ে কর্মরত সকল স্তরের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মীগণ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে বিগত অর্থবছরের অর্জন এবং ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিগত অর্থবছরের সন্তোষজনক অর্জনের জন্য বেষ্ট পারফরমারদের পুরস্কৃত করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
