কুষ্টিয়ায় গৃহবধুকে ধর্ষণের চেষ্টা; অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ, মামলার পর কারাগারে

শনিবার, জুন ১৩, ২০২৬

 

শফিকুর রহমান \ কুষ্টিয়া শহরের উত্তর মিলপাড়া এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে গভীর রাতে বাড়িওয়ালা শাহীন (৪৫) তার ভাড়াটিয়ার স্ত্রী (১৯)  কে একা ঘরে পেয়ে ধর্ষণ চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে গত ৪ মে বিকেলে ঐ গৃহবধু তার স্বামীকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা জানায়। পরে ভুক্তভোগীর স্বামী এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত শাহিনকে গণপিটুনি দিলে সে বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তখন এলাকাবাসী অভিযুক্ত শাহিনকে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগী গৃহবধুর শাশুড়ী কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ  আসামী শাহিনকে গ্রেফতার করেন । তবে গ্রেফতারকৃত শাহীনের স্ত্রীর দাবী তার স্বামী নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। ভুক্তভুগীর দাদি শাশুড়ী অভিযোগ করে বলেন- এর আগেও শাহিনের নামে এমন অভিযোগ পাওয়া যায়। ঈদের আগে ভালো মেয়ে হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, তারা জিজ্ঞাসা করলে ভুক্তভোগী সব প্রকাশ করে। ভুক্তভোগীর শাশুড়ী বলেন, সামাজিকতা বা মান সম্মানের কারণে বউমা চুপ থাকলেও পরবর্তীতে সব খুলে বললে, পারিবারিকভাবে তিনি বাদি হয়ে মামলা দায়ের করেন এবং দায়ী ব্যক্তির সর্বোচ্চ বিচার দাবি করেন। ভুক্তভোগী গৃহবধু ঘটনার বিবরণ দিয়ে, আসামির সর্বোচ্চ শাস্তি কামনা করেন। এদিকে উক্ত ঘটনার বিষয় এলাকাবাসি বলেন- এ ধরনের ন্যাক্কারজনক কাজ কোনো মতেই মানা যায়না। ওর শাস্তি এলাকাগতভাবে কিছুই হয়নি। তারা অভিযুক্তের সর্বোচ্চ বিচার কামনা করেন।

এদিকে গত ৪ মে অভিযোগের পর আসামীকে গ্রেফতার করে, শুক্রবার দুপুরে পর জেলহাজতে প্রেরণ করা হয়। এই ধরনের ঘটনার শাস্তি দাবি করে আরো সজাগ থাকার কথা বলেন উত্তর মিল পারা এলাকাবাসি।