কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে দ্বীন প্রতিষ্ঠায় আলেম সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা গতকাল শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে আটটায় সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারখালী পৌর শাখার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইবি’র আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। পৌর ওলামা বিভাগের সভাপতি হাফেজ মনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী। কুমারখালী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি এ্যাড. রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, শেরকান্দি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংকের কুমারখালী শাখা ব্যবস্থাপক এভিপি আবুল বাশার, আল হেরা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ শরীফ আহমাদ প্রমূখ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ।
