কুমারখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি ॥ “তারুণ্যের আশা- আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ইউনিয়ন পর্যায়ের সেরা মাঠ কর্মীদের সংবর্ধণা প্রদান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান শেষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত শোভাযাত্রার আয়োজন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম সানবিম সোহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার নাভিদ সারওয়ার বলেন, দিবসটি উপলক্ষ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে সবাইকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি করে জনসংখ্যা বর্ধিত নিয়ন্ত্রণে দল মত নির্বিশেষ সকলকে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।