কুমারখালীতে আধুনিক বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ শুরু

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালী শহরের প্রাণকেন্দ্রে বিলাস বহুল ও আধুনিক বাণিজ্যিক ভবন নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে কুমারখালী শহরের প্রধান সড়কের গণমোড়ে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় ছিলেন ভবন মালিক মোঃ আব্দুস সালাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এ্যাড আবুল হাসিম বাদশা, ব্যবসায়ী আব্দুল মান্নান বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের নেতা মোঃ আসাদুজ্জামান খান আলী ও আশিক প্রমুখ। স্থানীয়রা বলছেন, মার্কেটটি চালু হলে মানসম্মত, আধুনিক ও রুচিশীল কেনাকেনার জন্য আর জেলা বা বাইরের শহরে যাওয়া লাগবেনা কুমারখালী বাসীর।